আগারগাঁওয়ে আগুনে পুড়ে গেছে ৫৫ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার বস্তিসংলগ্ন একটি মার্কেটে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে স্থানীয় হারুন অর রশীদের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ৮০টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১১টি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ৫৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আরও ২৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশির ভাগই মুদি, কাপড়, চায়ের দোকান ছিল। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।