আগারগাঁওয়ে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁও থেকে গতকাল বুধবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, মনে হচ্ছে অন্য কোথাও তাঁকে হত্যা করে ঢাকা মহিলা পলিটেকনিক কলেজের সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গামছা দিয়ে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হতে পারে। পরনে ছিল কালো ও নীল রঙের শার্ট এবং ছাই রঙের প্যান্ট। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।