আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁওয়ের রপ্তানিমুখী প্রতিষ্ঠান এফএস প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষ দাবি করেছে, গত শনিবারের অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত রোববার খিলগাঁও থানায় করা সাধারণ ডায়েরিতে প্রতিষ্ঠানটি এই দাবি করে।এতে বলা হয়, বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার জন্য গত ২২ জানুয়ারি শনিবার রাতে এফএস প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড তালাবদ্ধ করা হয়। ওই দিন রাতে আগুনে প্রায় ১৫ কোটি টাকার আমদানি করা মালামালসহ ফ্যাক্টরি পুড়ে যায়।