প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল বিশ্বরোড এলাকার একটি লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শ্রমিক অসুস্থ হয়েছেন। তাঁরা হলেন শাহজাহান ফকির (২৫), মো. জুয়েল (২৩), মুকুল (২০), মো. জুয়েল (২৫) ও মোশারফ হোসেন (২৫)। তাঁরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. শাহীন জানান, বেলা একটার দিকে ইউএস ড্রাই ক্লিনার্স অ্যান্ড লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ওই পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানিয়েছেন।