প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাহানপুর রেলওয়ে বস্তিতে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শিপন মিয়া (৩০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মাতুব্বর প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এতে একটি ঘর পুরোপুরি ও আরেকটি ঘর আংশিক পুড়ে যায়। এ সময় শিপন মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, শনিবার ভোর ৩টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পান। এরপর খিলগাঁওয়ের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। রাত ৪টা ২০ মিনিটে আগুন নেভান তাঁরা।