আঙুর-আপেলেও ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাছের পর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ফরমালিন প্রয়োগ করা হচ্ছে আঙুর-আপেলেও। ফরমালিন দেওয়া আঙুর-আপেল বিক্রির দায়ে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ও মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার আটটি দোকানের বিক্রেতাকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।এসব দোকান থেকে জব্দ করা ফরমালিন দেওয়া প্রায় ৬০ কেজি আঙুর ও ২০ কেজি আপেল তাৎক্ষণিকভাবে ধ্বংস করেন আদালত।গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ফল পরীক্ষা করে জয়নালের দোকান ১ ও ২, কাদির ও ওসমানের দোকান এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফেরদৌস, আতাহার ও শাহাদাতের দোকানে ফরমালিন দেওয়া আঙুর ও আপেল পান।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এসব বিক্রেতাকে ৪৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব (সংযুক্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ছিলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব জহিরুল হক এবং পরিবেশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অপর উপসচিব আবদুল বাতেন মিঞা প্রথম আলোকে বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন রাজধানীর বিভিন্ন স্থানে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন।