আজ উত্তরায় প্রথমার বইমেলা শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর উত্তরায় প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। প্লট ২, রোড ৮ ও ৯, সেক্টর ১-এর স্কলাসটিকা, উত্তরা সিনিয়র শাখায় এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
মেলায় ২৫ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। বাংলাদেশের অন্যান্য প্রকাশনা সংস্থার বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই এক রুপি সমান ১.৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই দুই ভাগে এক রুপি সমান ১.৫ টাকা ও এক রুপি সমান ১ টাকায় বিক্রি হবে।