আজ ওএমএসে আটা বিক্রি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির পাশাপাশি আজ সোমবার থেকে আটা বিক্রি শুরু করছে। যেসব ট্রাকে করে ওএমএসের চাল বিক্রি করা হয়, সেসব ট্রাকে আটাও বিক্রি হবে। প্রতি কেজি আটার দাম হবে ২০ টাকা। এক ব্যক্তি তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত আটা কিনতে পারবেন। যেভাবে লাইন দিয়ে চাল কেনা হয়, সেভাবেই আটাও কিনতে হবে। গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।