আজ কর্মসূচি দেবেন মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর চামড়া খাতসংশ্লিষ্ট সব সংগঠন আজ সোমবার রাজধানীর হাজারীবাগে মহাসমাবেশ করবে। সকাল ১০টায় হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে এ সমাবেশ শুরু হবে। এতে মালিক, শ্রমিক, চামড়ার সংযোগশিল্পের ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি ট্যানারির মালিকেরা সমাবেশে তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
ট্যানারির মালিকদের মহাসমাবেশ কর্মসূচিটি আগেই ঠিক করা হয়েছিল। তবে সমাবেশে কী কর্মসূচি ঘোষণা করা হবে, তা ঠিক করতে গতকাল রোববার মালিকদের দুই সমিতি বৈঠক করে। বৈঠক শেষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, চামড়াশিল্পের সংকট থেকে উত্তরণের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। তা মহাসমাবেশে জানানো হবে।