প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় দুই হাজার ২৯০টি আসনের বিপরীতে ৪০ হাজারের অধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে মোট ৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার হলে কোনো অবস্থাতেই মুঠোফোন বা ইলেকট্রনিকস রিসিভার নিয়ে প্রবেশ করা যাবে না। আসনবিন্যাসসহ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোন থেকে ১৬৩২১ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আসনবিন্যাস ও ফলাফল জানা যাবে।উল্লেখ্য, এসএমএস করে আসনের অবস্থান ও ফলাফল জানার পদ্ধতি প্রবেশপত্রে দেওয়া আছে।