আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আজ সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম শুরু হবে। পরে বিজ্ঞান অনুষদ চত্বরের অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া দিবসটি উদ্যাপনে বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠন প্রস্তুতি নিয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।প্রসঙ্গত, পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে আইন পাস করে জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।