আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করবেন। উন্নয়ন ফি বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীদের এক সমাবেশ থেকে কর্মসূচিটি ঘোষণা করা হয়। আন্দোলনের পঞ্চম দিনে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।এখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ভর্তিতে উন্নয়ন ফির নামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জালিয়াতি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ফি বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে।এদিকে প্রক্টর কামালউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আমাদের বাধা নেই। তবে এখনো আন্দোলনে না গিয়ে আলোচনায় সুযোগ রয়েছে।’