আজ জগন্নাথ হল ট্র্যাজিডি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও ভবনে কালো পতাকা উত্তোলন করা হবে। অর্ধনমিত রাখা হবে বিশ্ববিদ্যালয়ের পতাকা। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। সকাল সাতটায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে নিহতদের স্মরণে জগন্নাথ হলে নির্মিত স্মৃতিসৌধে শোক মিছিল নিয়ে যাবেন। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করবেন। সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রার্থনা সভা। আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোনাজাতের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।