আজ জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার প্রদান অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫’ দেওয়া হবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন। মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।
২০১৫ সালের অক্টোবর মাসে ৩০ বছরের কম বয়সী তরুণ কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী কবি রাসেল রায়হানের বিব্রত ময়ূর পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন।