আজ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।এ সময় স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ সংসদে পাস হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ২২ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। চলতি শিক্ষাবর্ষে (২০১০-১১) এ বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের ছয়টি বিভাগে ২৭০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার থেকে সব পর্বের ক্লাস শুরু হবে।