আজ ডিইউজের একাংশের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের (ডিইউজে) নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। খবর বাসসের।
এ নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে, পছন্দের প্রার্থী বাছাই নিয়ে তিন হাজার সাংবাদিক ভোটারের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
এবারের ডিইউজের নির্বাচনে পাঁচটি প্যানেলে মোট প্রার্থী ৮৬ জন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটার ছাড়া বাইরের কোনো ব্যক্তি যাতে নির্বাচনের কোনো প্রচার-প্রচারণায় অংশ না নেন, তার জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।