আজ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতি ২০১১-১২ সালের বার্ষিক নির্বাচন আজ বুধবার শুরু হচ্ছে। প্রার্থীদের পরিচিতি এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার ইতিমধ্যে শেষ হয়েছে।ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ বি এম গোলাম ফাত্তাহ প্রথম আলোকে জানান, আজ ও কাল ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।কমিশনের আরেক সদস্য এ এফ এম রেজাউল করিম জানান, ঢাকা আইনজীবী সমিতির ১৬ হাজার সদস্যের মধ্যে ১১ হাজার ভোটার রয়েছেন। সমিতির পরিচয়পত্র ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হবে না। যাঁদের পরিচয়পত্র নেই, তাঁদের সমিতির চাঁদা পরিশোধের রসিদ নিয়ে আসতে হবে।প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও সমমনা দল নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পৃথক দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি পদে শেখ হেমায়েত হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী হোসেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি পদে মো. মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।