আজ থেকে ঢাকায় জলবায়ু সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি মঞ্চ তৈরির লক্ষ্যে ১৭টি দেশের ২৩ জন সাংসদকে নিয়ে আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।‘ইন্টারন্যাশনাল মিটিং অব পার্লামেন্টারিয়ানস অন ক্লাইমেট চেঞ্জ: বিয়ন্ড কপ ১৭’ শীর্ষক তিন দিনের সম্মেলনে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকার ১৭টি দেশের ২৩ জন সাংসদ অংশ নেবেন। সম্মেলন হবে রাজধানীর র্যাডিসন হোটেলে।