আজ থেকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ধর্মঘটের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া। তিনি বলেন, এরপরও দাবি পূরণ না হলে ২৩ জানুয়ারি ঢাকায় মহা-অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার দায়িত্ব বর্জন করা হবে।