আজ পরিবহন শ্রমিক ইউনিয়নের গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে গণ-অনশন শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।সকাল নয়টা থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে সায়েদাবাদ বাস টার্মিনাল চত্বরে এ অনশন কর্মসূচি শুরু হবে। গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনশন কর্মসূচির কথা জানানো হয়। যেসব দাবিতে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে রাজধানীর তিনটি বাস টার্মিনাল থেকে নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ, ভাসমান হকার ও সন্ত্রাসীদের বিচরণ বন্ধ, যাত্রী বিশ্রামাগার আধুনিকায়ন, টার্মিনাল সংস্কার উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরেই ইউনিয়ন নেতারা অভিযোগ করে আসছিলেন, টার্মিনালের জমি দখল করার উদ্দেশ্যে ভূমিদস্যুরা রাতারাতি কাঁচাপাকা স্থাপনা তৈরি ও ভাসমান হকার বসিয়েছে। এতে যাত্রী ও পরিবহনশ্রমিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিজ্ঞপ্তি