আজ মাদকবিরোধী মুক্ত সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনের দশম তলায় মুক্ত সংলাপের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় অনুষ্ঠেয় ‘মাদকমুক্ত সুস্থ জীবন’ শীর্ষক মুক্ত সংলাপে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এবং জাতীয় অধ্যাপক এম আর খান। এ ছাড়া প্রশাসনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।উল্লেখ্য, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী শোভাযাত্রা, মানববন্ধন এবং ঢাকা ও চট্টগ্রামে কনসার্টের আয়োজন করছে।