আজ মেডিকেলে ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার ২০১২-১৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। সরকারি ২২টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের আওতায় সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন) শাহ আবদুল লতিফ জানান, এ বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে আসনসংখ্যা আট হাজার ৫১৫। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে দুই হাজার ৮১১ ও ৫৭৮। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে চার হাজার ২৭৫ ও ৮৫০। এসব আসনের জন্য পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৮ হাজার ৭২৩ জন।স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্র জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।