আজ যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে
আজ বৃহস্পতিবার অঞ্চল-৩-এর আওতাধীন এলাকার দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল সাপ্তাহিক পূর্ণদিবস ও শুক্রবার অর্ধদিবস বন্ধ থাকবে। এ অঞ্চলের উল্লেখযোগ্য এলাকা হচ্ছে: ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড়, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, কে এম দাস লেন, গোলাপবাগ, গোপীবাগ, আরামবাগ, দিলকুশা, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, তোপখানা রোড, প্রেসক্লাব, হাইকোর্ট মাজার, গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী পার্ক, শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ইত্যাদি। আলোচ্য অঞ্চলের মার্কেটসমূহ: সেঞ্চুরী আর্কেড, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকী সুপার মার্কেট, পল্টন সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান শপিং কমপ্লেক্স, রমনা ভবন, ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান হকার্স মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট, বায়তুল মোকারম মার্কেট ইত্যাদি।