আজ যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে
আজ শুক্রবার পূর্ণদিবস ও কাল শনিবার অর্ধদিবস অঞ্চল-১: আওতাধীন সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। অঞ্চল-১ এর এলাকা হচ্ছে: বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজিরবাগ, ধোলাইয়ের পাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালীমন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহছান মঞ্জিল, লালবাগ ও কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, ফায়ার সার্ভিসের সদর দপ্তর এলাকা, ফুলবাড়িয়ার একাংশ, চাঁনখারপুল ইত্যাদি। আলোচ্য অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুলো: বাংলাবাজার বইয়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার (আড়ত), বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, পাটুয়াটুলী ইলেকট্রনিকস অ্যান্ড অপটিক্যাল মার্কেটগুলো, নয়ামাটি অ্যাকসেসরিজ মার্কেট, শরীফ ম্যানশন, ছোটকাটরা ও বড়কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতিবাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মার্কেটগুলো, নর্থ সাউথ রোডের স্যানেটারির দোকানগুলো, আজিমপুর সুপার মার্কেট, সুন্দরবন স্কয়ার মার্কেট ইত্যাদি।