আজ রাজধানীতে ১১ দলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মার্কিন রণতরী সপ্তম নৌবহরের ঘাঁটি স্থাপনের খবরের প্রতিবাদে আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগের শরিক ১১ দল। জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।গতকাল মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১১ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া বৈঠকে আনিসুর রহমান মল্লিককে ১১ দলের নতুন সমন্বয়ক মনোনীত করা হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহমুদুর রহমান, নুরুর রহমান, আবু হামেদ শাহাবুদ্দিন, শাহাদাৎ হোসেন, কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।