আজ শুরু হচ্ছে মিশুক মুনীরের জীবন ও কাজ নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারে আজ রোববার শুরু হচ্ছে মিশুক মুনীরের জীবন ও কাজ নিয়ে চিত্রপ্রদর্শনী। গত বছর সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীরের মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার তিন সপ্তাহ আগে এ প্রদর্শনী শুরু হচ্ছে। ১০ দিনের এ প্রদর্শনীতে মিশুকের তোলা স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া প্রদর্শনীতে তাঁর নানা স্মৃতিচিহ্ন থাকবে। এতে ব্যক্তি মিশুক মুনীরকে নানা অবস্থায় নানা রূপে দেখা যাবে। ঢাকা আর্ট সেন্টারে বিকেল পাঁচটায় মঙ্গলপ্রদীপ জ্বালাবেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী। উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি থাকবেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শাহ আলম সারওয়ার। শেষ দিনে বেলা তিনটা থেকে মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় ও মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে মিশুক মুনীরের সুহূদ ও স্বজনেরা তাঁর কথা স্মরণ করবেন। ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। বিজ্ঞপ্তি।