আজ শেষ হচ্ছে প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ‘সমঝোতার রাজনীতি, গতিশীল অর্থনীতি’ এ স্লোগান সামনে রেখে ছয় দিনব্যাপী প্রথম আলো-এমজিবিএসডিসি ১২তম আন্তস্কুল, চতুর্থ শিশু ও তৃতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১২ শেষ হচ্ছে। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব (এমজিবিএসডিসি) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু পর্যায়ে ২৪টি, স্কুল পর্যায়ে ৩২টি ও ক্লাব পর্যায়ে ১৬টি বিতর্ক দল অংশ নেয়। ১২তম আন্তস্কুল, চতুর্থ শিশু ও তৃতীয় আন্তক্লাব—এই তিনটি পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বিশেষ অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। সভাপতিত্ব করবেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল হক। এই উৎসবের প্রচার সহযোগী ছিল এবিসি রেডিও, চ্যানেল আই, প্রথম আলো অনলাইন ডটকম। সার্বিক সহযোগিতায় ছিল মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও প্রথম আলো।