প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিকসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও নারী অবমাননার প্রতিবাদে আজ মঙ্গলবার পৃথক দুটি কর্মসূচি পালিত হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ হবে।সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, হেফাজত কর্মীরা রাজনৈতিক কর্মসূচির সময় সাংবাদিকের ওপর আক্রমণের নগ্নরূপ দেখিয়েছে।সচেতন নারী সমাজ একই সময়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিল বের করবে।