আজিজা ইদিরসের মতো মানুষের আজ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী অধিকার আদায় ও প্রগতিশীল আন্দোলনে সব সময় যুক্ত ছিলেন মীর্জা আজিজা ইদিরস। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নিজেকে এসব আন্দোলনে জড়িয়ে রেখেছিলেন তিনি। আজকের দিনে এমন সমাজমনস্ক মানুষের খুব প্রয়োজন।গতকাল মঙ্গলবার আজিজা ইদিরস স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে যৌথভাবে এ সভার আয়োজন করে পাক্ষিক অনন্যা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করি এবং এএলআরডি।সভায় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী বলেন, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সংগ্রামের একজন লড়াকু সৈনিক ছিলেন আজিজা ইদিরস। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আজিজা ইদিরস ছিলেন একজন আদর্শ মানুষ। যোগ্য উত্তরসূরি বিনির্মাণে তাঁর অবদান অসামান্য। পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেন, সমাজের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, আজিজা ইদিরস তা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। বিজ্ঞপ্তি।