আজিমপুর ও পলাশীতে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর ও পলাশী এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে থাকা প্রায় ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে পলাশী কাঁচাবাজার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এখানে প্রায় ২০টি অস্থায়ী চা-পান, মুরগি ও ফলের দোকান উচ্ছেদ করা হয়। বুলডোজার দেখে কয়েকজন দোকানি তাঁদের মালামাল নিয়ে দ্রুত চলে যান। সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয় পলাশীর ঢাকেশ্বরী সড়কে৷ ফুটপাত দখল করে মালামাল রাখায় ‘নিউ বি-বাড়ীয়া কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোরের’ মালামালসহ সামনের ছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর আজিমপুর এতিমখানার সামনের সড়ক ও মৌচাক কলোনির দক্ষিণ এবং পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে থাকা প্রায় ৪০টি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পাঁচ-ছয়টি দোকানের মালামাল জব্দ করে নিয়ে আসা হয় নগর ভবনে। অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, লালবাগ থানা-পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-১০-এর সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।