আজিমপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুরের একটি কবরস্থানে নবজাতকের লাশ পাওয়া গেছে। নবজাতকটির বয়স এক বা দুই দিন বলে ধারণা করছে পুলিশ।
লালবাগ থানার উপপরিদর্শক মো. নূতন মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে তিনি কবরস্থানে একটি নবজাতক পড়ে থাকার খবর পান। পরে আজিমপুরের মেয়র মোহাম্মদ হানিফ মসজিদসংলগ্ন কবরস্থানের পাশের দেয়াল ঘেঁষে পলিথিনের ব্যাগ মোড়ানো অবস্থায় এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়।
নূতন মিয়া বলেন, আজ মঙ্গলবার নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।