আজীবন সম্মাননা পেলেন শীর্ষ দুই ডাকটিকিট সংগ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকটিকিট সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য ডাকটিকিট সংগ্রাহকদের সংগঠন ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) দুজন সংগ্রাহককে আজীবন সম্মাননা দিয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন: এম এ সালাম ও আবদুস সালাম।গতকাল মঙ্গলবার পিএবির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জিপিও ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট দেন এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেন। পিএবির সভাপতি হাবিবুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।