আঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থ বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ রাশেদ খান মেনন। তিনি আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আঞ্জুমানের সব কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে আঞ্জুমানের রিলিফ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আঞ্জুমানের সভাপতি শামসুল হক চিশতী। অনুষ্ঠানে আঞ্জুমানের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।