আট টুকরা লাশের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার হওয়া আট টুকরা লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে কোনো অগ্রগতি নেই। লাশের পরিচয় জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জোর তৎপরতা চলছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই শামসুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গত শুক্রবার সকালে যাত্রাবাড়ীর দনিয়ার পোস্ট অফিসসংলগ্ন একটি গলি থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির আট টুকরা লাশ উদ্ধার করা হয়। লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। এর মধ্যে তিনটি বস্তা ছিল পয়োনালায় (ড্রেন) এবং অন্যটি ছিল কিছুটা দূরে একটি বাড়ির ভেতরে সীমানাদেয়াল ঘেঁষে।