প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল আটটায় শাস্ত্রীয় বিধান ও নিয়ম অনুযায়ী আবার ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রতিমায় পূজা হবে। হিন্দু শাস্ত্রজ্ঞ ও ধর্মীয় নেতারা এক সভায় পূজার এই সময় নির্ধারণ করেন।ঢাকেশ্বরী মন্দির সূত্র জানিয়েছে, শুদ্ধি শেষে পূজা মধ্যাহ্নের আগে শেষ হবে। পূজা শেষে ভক্তদের প্রসাদ দেওয়া হবে। ৮ জানুয়ারি ঢাকেশ্বরী মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণালংকারসহ কিছু মূল্যবান জিনিস চুরি হয়। তখন থেকে মন্দিরে পূজা বন্ধ ছিল।চুরির ঘটনার পরদিন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা চকবাজার থানায় একটি মামলা করেন। মন্দিরের প্রহরী আনিসকে পুলিশ গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মন্দিরের আরেকজন প্রহরীকে খোঁজা হচ্ছে।