আট প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে আট প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অধীনে গতকাল শনিবার পরিদর্শনমূলক এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মো. শাহ আলমের নেতৃত্বে তেজগাঁও ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের কারণে স্টার কাবাব অ্যান্ড বেকারিকে ২৫ হাজার, ইয়াম্মি ইয়াম্মি ফাস্ট ফুডকে ৪০ হাজার, বেস্ট বাইকে ১০ হাজার, কোস্টাল ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার, শাপলা শালুককে ১৫ হাজার, ওয়েস্টার রেস্টুরেন্টকে ১২ হাজার, বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার ও শরিফুলের ফলের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়। অভিযানে আট প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ ২৪ হাজার টাকা আদায় করা হয়। একই সঙ্গে ফরমালিন মিশ্রিত ৫৭ কেজি আম, ১০ কেজি পোড়া তেল ও ১০ কেজি ইফতারি তৈরির নষ্ট খামির ধ্বংস করা হয়। বিজ্ঞপ্তি।