আট প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে ও ফলে ফরমালিন মেশানোর অপরাধে রাজধানীর আট প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নির্বাহী হাকিম সেলিম হোসেনের নেতৃত্বে ও বিএসটিআইয়ের তিন কর্মকর্তার সহযোগিতায় ‘দ্য স্ট্যান্ডার্ডস আব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ও বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের আওতায়’ রাজধানীর শাহবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। ফল ও মাছে ফরমালিন মেশানোর অপরাধে এ সময় নির্বাহী হাকিম প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন। মেসার্স ফল বিতান, মেসার্স আল্লার দান ফল বিতান, মেসার্স হাজী স্টোর ও মেসার্স হাতিরপুল ফ্রুট স্টোর, মেসার্স দেশ বিদেশ ফ্রুট স্টোর, মেসার্স ফারুক এন্টারপ্রাইজ, মেসার্স মৎস্য বিতান, মেসার্স মৎস্য বিতানকে জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।