আট বছরে পা দিল দৈনিক সমকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরে পা দিয়েছে দৈনিক সমকাল পত্রিকা। ২০০৫ সালের ৩১ মে পত্রিকাটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদ্যাপন করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুর ১২টায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ কেক কেটে সমকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমকাল সম্পাদক গোলাম সারওয়ারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা ফুল দিয়ে সমকাল সম্পাদককে অভিনন্দন জানান। তাঁদের মধ্যে ছিলেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ। সমকালকে শুভেচ্ছা জানাতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের ওপর পুলিশের আক্রমণের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু এটাকে নিয়মিত ঘটনা মনে করা উচিত নয়, এটা ব্যতিক্রম।’