আটক জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আটক তিন নেতাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সংগঠনের নেতারা বলেছেন, চিহ্নিত এসব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের পর জামায়াত সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাই এখনই যুদ্ধাপরাধের বিচার শুরু করা প্রয়োজন।গতকাল শনিবার জামায়াতে ইসলামীর সারা দেশে বিক্ষোভ ও অরাজকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা এসব কথা বলেন।মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বলেন, ‘তিন নেতাকে আটকের পর থেকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে জামায়াত। তাঁদের এই গ্রেপ্তারে কোনো অন্যায় হয়নি। যুদ্ধাপরাধের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে যুদ্ধাপরাধের বিচার শুরু করতে হবে।’