আত্মসমর্পণ করে জামিন পেলেন হাজি সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কর্তব্যকাজে বাধা ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ হাজি মো. সেলিমসহ ১৭ নেতা-কর্মী। এসব নেতা-কর্মী গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক প্রত্যেককে একজন আইনজীবীর জিম্মায় জামিন মঞ্জুর করেন। গত বছরের ৩ জানুয়ারির পর থেকে পরপর আট ধার্য তারিখে হাজি সেলিমসহ ২১ আসামি হাজির না হওয়ায় গত মঙ্গলবার আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০০৪ সালের ২৩ মার্চ লালবাগ থানার পুলিশ হাজি সেলিমসহ অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি করে। এ ছাড়া গতকাল একই আদালত থেকে হাজি সেলিম লালবাগ থানার ২০০২ সালের আরেকটি মামলায় জামিন নেন।