আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেলিম আহমেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্র জানায়, তাদের একটি দল গত শুক্রবার মধ্যরাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পশ্চিম গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে তাঁকে ঢাকায় আনা হয়।