আদমজী কলেজে বিনা খরচে পড়বে ২১ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা খরচে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে লেখাপড়া করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ মিলে প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে। কলেজ কর্তৃপক্ষ ও উদ্যোগী সাবেক শিক্ষার্থীরা জানান, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন পত্রিকায় অদম্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদন দেখে এসব শিক্ষার্থী বাছাই করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কর্নেল সাইফুল ইসলাম বলেন, এটা ধারাবাহিকভাবে চলবে। কলেজের ভেতরেই এসব শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়েছে।