আদমজী ক্যান্ট. স্কুলে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইতিহাস কথা বলে: সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মৃতিচারণা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তিনি মুক্তিযুদ্ধ, স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান, তাঁর সামগ্রিক জীবন ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করেন। ছাত্রদের সামনে তুলে ধরেন ইতিহাসের সেসব তথ্য।অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।