আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে। এতে ৮৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে কায়কোবাদ হাউস এবং ৮৪ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে ড. ইব্রাহীম হাউস।
ক্রীড়া প্রতিযোগিতায় ৬৫টি ইভেন্টে স্কুলের প্রায় তিন হাজার ছাত্র বিভিন্ন দলে অংশগ্রহণ করে। এর মধ্যে ছোট দলে ষষ্ঠ শ্রেণির ছাত্র মোবাল্লিগ ইসলাম, মধ্যম দলে অষ্টম শ্রেণির আবদুল্লাহ বিন ইসলাম ও বড় দলে দশম শ্রেণির মেহেদী হাসান ব্যক্তিগতভাবে বিজয়ী হয়।
গতকাল ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিজানুর রহমানের স্ত্রী নবীনা মিজান। বিজ্ঞপ্তি