আদমশুমারির হিসাব নিয়ে সাংসদদের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাবিষয়ক এক আলোচনা সভায় সদ্য প্রকাশিত আদমশুমারির প্রাথমিক ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একাধিক সাংসদ। এ হিসাবের পর জনগণের একটি অংশ খাদ্যনিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে হুমকির মুখে পড়তে পারে বলেও মত দেন তাঁরা।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদারকরণে বাজেট বরাদ্দ’ শীর্ষক ওই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক এম এ মুমিন।অনুষ্ঠানের সঞ্চালক ও সাংসদ আবু বাকের বলেন, আমেরিকার একটি সংস্থা বলছে, বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ৮৫ লাখ। সাধারণ মানুষকেও বলতে শোনা যায়, দেশের জনসংখ্যা ১৬ কোটি। সেখানে আমাদের হিসাবে এসেছে ১৪ কোটি ২৩ লাখ। তিনি অভিযোগ করেন, ‘গণনা ঠিকমতো হয়নি। আমার পাঁচতলা বাসার মাত্র এক তলায় গণনা হয়েছে। বাকি বাসাগুলোতে গণনাকারীরা যাননি।’ তিনি বলেন, হিসাবের বাইরে যদি কেউ থাকে, তবে তাদের দায়িত্ব কে নেবে?আদমশুমারির হিসাব সঠিক হয়নি উল্লেখ করে সাংসদ তারানা হালিম বলেন, ‘আমার বাসায়ও গণনাকারী যাননি।’আলোচনায় আরও অংশ নেন সাংসদ মুজিবুল হক, শাহরিয়ার আলম, আবু জাহির, শাহ জিকরুল আহমেদ, শাহিন মনোয়ারা হক, আমানউল্লাহ আমান, মুরাদ হাসান, নারায়ণ চন্দ্র চন্দ, মমতাজ বেগম, নুর-ই-হাসনা লিলি চৌধুরী ও সাফিয়া খাতুন।সংসদ সচিব আশফাক হামিদ, ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইউকি সুহারিও, আইপিআরজিডির প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম খান, পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক গণেশ চন্দ্র সরকার সভায় বক্তব্য দেন।