আদালতকে ভুল বুঝিয়ে হিসাব খোলার আদেশ নিল ইউনিগেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিগেট ওয়ে টু ইউ ট্রেডিং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসফিকুর রহমানের আইনজীবী আদালতকে ভুল বুঝিয়ে ব্যাংক হিসাব খোলার আদেশ নিয়েছে। গত সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে দুর্নীতি দমন কমিশন—দুদকের আইনজীবী মোশারফ হোসেন কমিশনকে পক্ষ না করেই এই আদেশ হাসিল করেন।অন্যদিকে ইউনিগেটের আইনজীবী জগলুল কবির আদালতকে বলেন, আইনগতভাবে আবেদন করায় আদালত ২৭ এপ্রিল প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা ব্যাংক হিসাব খোলার আদেশ দেন। আদালত রিভিশন গ্রহণ করেছেন।দুদকের আইনজীবী মোশারফ হোসেন সোমবার আদালতকে বলেন, মামলা করেছে দুদক। অথচ দুদককে রিভিশনে পক্ষ করা হয়নি। পক্ষ করা হয়েছে মহানগর সরকারি কৌঁসুলিকে। তিনি এই মামলার কোনো পক্ষ নন।গত বছর ২৯ নভেম্বর ইউনিগেট ওয়ে টু ইউ প্রতিষ্ঠান গুলশানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক শাখা থেকে পে-অর্ডারের মাধ্যমে বুলিয়ন ভোল্ট নামের আরেকটি প্রতিষ্ঠানে অবৈধভাবে তিন কোটি ৪০ লাখ টাকা হস্তান্তর করে। এই অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় মামলা করা হয়।