আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানে সংবিধান ও জাতীয় শিক্ষানীতি অনুসারে সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে আদিবাসী ভাষা একাডেমি করে একটি ভাষাভিত্তিক জরিপ কার্যক্রমও হাতে নিতে হবে সরকারকে। গত সোম ও মঙ্গলবার গণসাক্ষরতা অভিযান ও সহযোগী সংগঠন আয়োজিত দুই দিনের সেমিনারে বক্তারা এসব কথা বলেন।শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আদিবাসী শিশুদের মাতৃভাষায় মৌলিক শিক্ষা কার্যক্রম উপস্থাপন ও জাতীয় সেমিনারে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য একটি পরিষদ গঠনেরও সুপারিশ করা হয়। সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন বলেন, বর্তমান সরকার আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যাপারে সচেতন। এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন তিনি। সভাপতির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, দেশের আদিবাসীসহ সব শিশুর জন্য যেদিন মাতৃভাষায় শিক্ষার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে, সেদিনই ভাষাশহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-ইউকের উপদেশীয় পরিচালক সায়মা আনোয়ার। দুই দিনের সেমিনারে আটটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার আদিবাসী শিশুদের জন্য ব্যবহার করা ‘শিক্ষা মডেল’ উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।