আদিবাসীদের জন্য সরকার কিছু করেনি: সন্তু লারমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার গত ১৮ মাসে আদিবাসীদের উন্নয়নে কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।গতকাল বুধবার সাঁওতাল বিদ্রোহের ১৫৫ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয় আদিবাসী পরিষদ শিল্পকলা একাডেমীতে ওই সভার আয়োজন করে।