আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধান পুনঃসংশোধনের দাবি জানিয়েছে জেএসএস (জনসংহতি সমিতি) ও সিপিবি।গতকাল বুধবার জেএসএস ও সিপিবি নেতাদের মধ্যে এক বৈঠকে এ দাবি জানানো হয়।বৈঠকে রাষ্ট্রধর্ম ইসলাম, বিছমিল্লাহ, ধর্মভিত্তিক রাজনীতির অধিকার প্রভৃতি বহাল রেখে ধর্মনিরপেক্ষ নীতি থেকে সরে যাওয়া হয়েছে বলেও উভয়পক্ষের নেতারা সহমত প্রকাশ করেন। পার্বত্য শান্তিচুক্তি যথাযথ বাস্তবায়ন না করায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ বলে নেতারা মনে করেন। এ ছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট, যাতায়াতব্যবস্থা, নারী নির্যাতন, সন্ত্রাস, আইনশৃঙ্খলা, ঘুষ, দুর্নীতি, জমি-নদী-খাল-বিল দখল প্রভৃতি ক্ষেত্রে ক্রমবর্ধমান সমস্যা ও সংকট নিয়ে বৈঠকে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে নেতারা মত প্রকাশ করেন। তাঁরা মনে করেন, সরকারের নীতি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে পড়ছে। বিজ্ঞপ্তি।