আধুনিক পদ্ধতি ছাড়া ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে আধুনিক প্রযুক্তি ছাড়া কোনো ইটভাটাকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে না। হাইব্রিড হফম্যান কিল্ন, জিগজ্যাগ কিলন্ ও ভার্টিক্যাল কিল্ন এবং অন্যান্য পরীক্ষিত উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করলেই মিলবে ছাড়পত্র। ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটাগুলোকেও নতুন প্রযুক্তিতে রূপান্তর করতে হবে।গতকাল বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ইটভাটা-সৃষ্ট পরিবেশ দূষণ, ভূমির উর্বরতা হ্রাস ইত্যাদি বিষয় বিবেচনা করে সরকার ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।